মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের মিমি চিরান (১৭) নামের এক শিক্ষার্থী।

শুক্রবার (০৮ এপ্রিল) সকালে কলেজ হোস্টেলের ২৪ নম্বর কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নিরুপম নাগ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আত্মহত্যার আগে ওই ছাত্রী একটি চিরকুট লিখে যান। সেখানে লেখা রয়েছে, ‘আমি মানসিক চাপ সইতে পারছিলাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

এসআই নিরুপম নাগ জানান, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দিনগত গভীর রাতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসটি