নোয়াখালীতে শ্রমিকবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ জন। পিকআপে করে তারা কাজের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
রোববার সকাল ৭টায় জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, রোববার সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত আরও ১৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেড





