পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমার মেয়াদ শেষ হলেও টাকা পাচ্ছেন না জেলার গ্রাহকরা। বারো বছর পর জমা টাকার দ্বিগুণ ফেরত দেয়ার কথা থাকলেও তা মানছে না কর্তৃপক্ষ। গাইবান্ধায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন গ্রাহকদের।

এক সাথে কিছু টাকা পাওয়ার আশায় খেয়ে না খেয়ে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে বীমা করেছিলেন জেলার বিভিন্ন উপজেলার গ্রামের দরিদ্র মানুষ। মেয়াদ শেষ হওয়ার পর বছর পেরিয়ে গেলেও টাকা দেয়ার নাম নেই। প্রায় প্রতিদিনই টাকার আশায় গাইবান্ধা জোন অফিসে এসে ফিরে যাচ্ছেন গ্রাহক ও কর্মীরা।

এদিকে চরম হতাশায় গ্রাহকরা, শুধু তাই নয় মেয়াদ শেষে গ্রাহকদের জমাকৃত অর্থের দ্বিগুণ টাকা ফেরত দেয়ার কথা থাকলেও এখন আসল টাকা তুলতেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বীমার মেয়াদ পূর্ণ গ্রাহকদের।

এবিষয়ে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠানের জোন জোনাল ব্যবস্থাপক (মার্কেটিং) আবুল কাশেম দাবি করে বলেন, অর্থ সংকটের জন্য এমন পরিস্থিতি হয়েছে। আর প্রতিষ্ঠানটির জুনিয়র এক্সিকিউটিভ অফিসার (অডিট) গোপাল চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের টাকা দেয়া হবে।

গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলায় ৫ হাজার গ্রাহকের মধ্যে ৩ হাজার গ্রাহকের মেয়াদ শেষ হওয়ায় কোম্পানিটির কাছে প্রায় ১ কোটি পাবেন বলে জানান ভুক্তভোগী গ্রাহকেরা।

এমই