গাইবান্ধা জেলায় পৃথক পৃথক অভিযানে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতা মামলায় পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায় বিএনপির তিন ও জামায়াত-শিবিবের দুইকর্মী, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীসহ গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় ৫ জন ও অন্য মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

এমকে