ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষোয় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুব হোসেন জানান, ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। ফেরি বন্ধ থাকায় আড়াই শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

এমআর