নোয়াখালীতে দুর্বৃত্তরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়ে বিনামুল্যের বিতরনের প্রায় ২ শ সেট বই পুড়ে ছাই হয়ে যায়।
একই সাথে দরজাতেও অগ্নিসংযোগ করেছে। রাতেই ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করা হয়।
অপরদিকে একই সময় নতুন বাসষ্টান্ড সংলগ্ন রাস্তার পাশে যাত্রীবাহী ২ টি বাস ভাংচুর ও কিছু দুরে উত্তরে শহীদ ভুলু স্টেডিয়াম পশ্চিম সংলগ্ন সড়কে ওই দুর্বৃত্তেরা ৩ টি সিএনজিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এদিকে জেলার বিভিন্ন উপজেলার ৬ টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। সুত্রে জানায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তেরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস পশ্চিম সংলগ্ন অফিসে পেট্রল ঢেলে আগুন দিলে দরজা পুড়ে ভিতরে সংরক্ষিত বিনামুল্যের বিতরনের প্রায় ২ শ সেট বই পুড়ে যায়।
এ সময় অফিসের নৈশ প্রহরি টের পেয়ে ফায়ার সার্ভিস সংবাদ দিলে মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রন করা হয়।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার সিদ্দিক জানান, অজ্ঞাত দুর্বৃত্তেরা বৃহস্পতিবার রাতে জেলা শিক্ষা অফিসে পেট্রল ঢেলে আগুন দিলে দরজা পুড়ে গত বছরের সংরক্ষিত বিনামুল্যে বিতরন প্রায় ২ শতাধিক বই আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস সংবাদ দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে।
এসএইচ





