দিনাজপুরের বিরামপুর উপজেলার অবিরামপুর গ্রামে রয়েল হোসেন (২৫) নামে এক যুবকের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

রয়েল কাটলা ইউনিয়নের অবিরামপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাতে পুলিশ রয়েলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রয়েল বৃহস্পতিবার বিকালে কাউকে না জানিয়ে তাদের বাড়ির পাশের একটি পুকুরে গোসলকরতে যান। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। পরে রাতে তার লাশ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বিরামপুর থানায় রাতেই একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএইচ