মাগুরায় ৯ বছর ধরে পালিয়ে বেড়ানো এনামুল হক দুলাল নামে এক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
উপজেলার বিনোদপুর বাজারের ব্যবসায়ী সৌরভ সাহা হত্যাকাণ্ডের প্রধান আসামি এনামুলকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। দুলাল উপজেলার খালিয়া গ্রামের মৃত সোহরাব ফকিরের ছেলে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত আসামিকে মাগুরা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ জুন বিনোদপুর বাজারের ব্যবসায়ী সৌরভ সাহাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি দুলাল।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





