কুমিল্লায় সোহাগ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে মহানগরীর সাতোরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাতোরা এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে সন্ধ্যায় নগরীর শাসনগাছা এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র সোহাগকে (৩৫) শাসনগাছা এলাকা থেকে ধরে সাতোরা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সোহাগকে একটি গেরেজে আটকে রেখে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল জানান, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্ত করেছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান শুরু করা হয়েছে।
এআই





