পাবনার বেড়া উপজেলা থেকে অস্ত্র আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- আমিনপুর থানার খানেবাড়ী মাসুমদিয়া গ্রামের কোরবান মোল্লার ছেলে কাশেম মোল্লা (৫৫) ও আহাম্মদপুর দক্ষিণ চরপাড়া গ্রামের আক্কেল মণ্ডলের ছেলে আনিছুর রহমান (৩০)।

আমিনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ২০০৭ সালের মার্চ মাসে চট্টমের পাহাড়তলী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে দু'জনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, কেএইচ