কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামের আব্দুস সালামের মেয়ে তানিয়া আক্তার (৫) ও সুমাইয়া আক্তার (৯) এবং দাউদপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ঝুমা আক্তার (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়দের বরাত দিয়ে রাউতি ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক জানান, বিকালে সুমাইয়া আক্তার ও তানিয়া এবং ফুফাতো বোন ঝুমা মিলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।

সাঁতার না জানায় একপর্যায়ে তারা তিনজনেই ডুবে মারা যায়। পরে এলাকাবাসী সন্ধ্যার সময় পুকুরে তিন বোনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এআর