মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় নজরুল ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে রাজশাহীর তানোর উপজেলার চৌবাড়িয়া-মাদারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় ঘাতক পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।

জানা যায়, নজরুল ইসলাম চৌবাড়িয়া থেকে মোটরসাইকেলে তার নিজ বাড়ি ধানুড়া যাওয়ার পথে একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তানোর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআর