মুন্সীগঞ্জে বজ্রপাতে নুর হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

সদর উপজেলার কাঠপট্টি এলাকায় হাতেম আলীর ইটের ভাটায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নুর হোসেন শরিয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা গ্রামের সামসুল বেপারীর ছেলে।

আহত মো. মোশারফ (২৩) এর বাড়ি পটুয়াখালীতে ও মো. জসিম (৩৫) এর বাড়ি শরিয়তপুরে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাইয়ূম পোদ্দার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

এমকে