মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ নারী যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাদিজা বেগম (৪০) ও ছুটু (৫০)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য। মাইক্রোবাসটি যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল।

রামনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিটুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি