তিন কেজি দুই’শ গ্রাম স্বর্ণসহ আরিফ হোসেন (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সে নরসিংদী এলাকার বাসিন্দা।
এপিবিএন এর সিনিয়র এএসপি আলমগীর হোসেন জানান, আরিফ সকাল সোয়া ৬টার দিকে কুয়ালালামপুর থেকে শাহজালালে এসে পৌঁছায়। পরে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ তাকে তল্লাশি চালায়। এ সময় ১১টি স্বর্ণের বার (৩ কেজি ২শ’ গ্রাম) উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]