চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। তার সঙ্গে আছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী এবং মো.শাহনেওয়াজ।

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে হল টোয়েন্টিফোর মিলনায়তনে শনিবার সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমসহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত আছেন।

রিটার্নিং অফিসার আবদুল বাতেন জানান, প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সিইসি ও দুই নির্বাচন কমিশনার বিকেলে ঢাকায় ফিরে যাবেন।

এএইচ