গুলশান-২ নম্বর মোড় এলাকায় মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুরে অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কমূসূচিতে দুর্বৃত্তদের ককটেল হামলার পর এই ঘটনা ঘটে।
এই ককটেল হামলার ঘটনায় এক শ্রমিকের পা উড়ে গেছে বলে জানা গিয়েছে।
সোমবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন।
এ কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়ার কার্যালয়ের আশাপাশের নিরাপত্তা জোরদার করা হয় এবং গুলশানের ৮৬ নম্বর রোডের দু’পাশে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।
ইআর





