ফরিদপুরের নগরকান্দায় বিএনপি প্রার্থী সাইফুর রহমান মুকুলের নির্বাচন সমন্বয়কারী মো. তৈয়বুর রহমান মাসুদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিএনপি প্রার্থী সাইফুর রহমান মুকুল জানান, তৈয়বুর আমার নির্বাচনী সমন্বয়কারী। দুপুরে তৈয়বুর নির্বাচনী প্রচারকাজে ব্যস্ত ছিলেন। এ সময় পুলিশ তাকে কোন কারণ ছাড়াই আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

এমএইচ