রাজধানীর দক্ষিণখান সায়দাবাদ এলাকায় মোস্তাফিজার (৩৫) নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দক্ষিণখান থানার ওসি মো.শামীর অর রশীদ তালুকদার টাইমনিউজবিডিকে জানান,রোববার রাত ১০টার দিকে সায়দাবাদ ট্রান্সমিটার এলাকায় রুবেল, লিটন ও জাকির নামে তিনজন মিলে রিকশা চালক মোস্তাফিজারকে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী মোস্তাফিজারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে মোস্তাফিজারের স্বজনরা খবর পেয়ে উত্তরখানের আটি পাড়ায় লাশ তার বর্তমান ঠিকানায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ওসি আরও জানান,মোস্তাফিজারের ছেলেকে রুবেল,লিটন ও জাকির মারধর করলে তার প্রতিবাদ করতে গেলে তারা মোস্তাফিজারকেও মারধর করে। আর ওই ঘটনায়ই মোস্তাফিজারের মৃত্যু হয়।
ওসি শামীর অর রশীদ জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে এ বিষয়ে দক্ষিণখান থানায় তিনজনের নামসহ ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় রুবেল, লিটন ও জাকির থানায় আটক রয়েছে।
সোমবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোস্তাফিজারের বাড়ি রংপুরের পীরগঞ্জে।
[b]ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
জাতীয়
রিকশা চালককে পিটিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখান সায়দাবাদ এলাকায় মোস্তাফিজার (৩৫) নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা





