পর্যটন নগরী কুয়াকাটায় বেড়িবাঁধের স্নোপের আবারও ২৭টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরে পর্যন্ত এসব স্থাপনা অপসারণ করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ-পুলিশ, মহিপুর থানা পুলিশ সহায়তা করেন। অতি সম্প্রতি কুয়াকাটা শুন্য পয়েন্টের পুর্বদিকের আরও ১১২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।

এদিকে উচ্ছেদ হওয়া ক্ষুদে ব্যবসায়ীরা জানান, বার বার তাদের উচ্ছেদ করায় এখন তারা উপার্জনহীন হয়ে পড়েছেন। তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা হোক।

unnamed (2)_2ক্ষুব্ধ সকল শ্রেণির ব্যবসায়ীরা জানান, কুয়াকাটা পৌরসভার ঘাটলার খালের পাশের খাস জমিতে বালু ভরাট করে অবৈধভাবে মার্কেট করা হলেও তা উচ্ছেদ করা হচ্ছে না। বার বার ক্ষুদে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে কেন এমন জিজ্ঞাসা তাদের। 

হোসাইন/জারিফ