কক্সবাজারের উখিয়ার রেজু খালে মেঘনা গ্রুপের মেঘনা অ্যাডিকেশন নামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে পাইলটসহ পাঁচজন আহত হন।

এদের মধ্যে তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি  নিশ্চিত করেছেন।

এম এ