যশোরে ৪ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৯ বিজিবি।
সোমবার (০৫ জুন) দুপুর ১২টার দিকে যশোর বিজিবি-৪৯ এর সেক্টর কার্যালয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এর মধ্যে ৮১,৭৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১১৫ টি ভারতীয় ফেন্সিডিল খালী বোতল, ২৮০৯ বোতল বাংলা মদ,১৯ লিটার বাংলা মদ লোজ, ৪০৩৪ বোতল উন্নতমানের মদ, ৯৫৮ বোতল বিয়ার ক্যান, ৩১০.৮৭৫ কেজি গাঁজা, ৬৫২ টি ইয়াবা ট্যাবলেট, ২৫,৩৬৬ টি সেনেগ্রো ট্যাবলেট, ১৮৯৬ টি ভাইওগ্রা ট্যাবলেট, ০.০৮৫ গ্রাম হেরোইন বুল্ডেজার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।
বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনালের কাজী তৌফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান, ৪৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আরিফুল হক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ,মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা সহ প্রমুখ।
বিজিবি-৪৯ এর পরিচালক লে. কর্ণেল আরিফুল হক জানান, ধবংস করা মাদকদ্রব্যগুলো গত ২০১৪ সালের ১লা আগস্ট থেকে ৩১ শে মার্চ ২০১৭ পর্যন্ত উদ্ধার করা হয়।যার আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা।
শনাসির/এমই





