বাংলাদেশে প্রায় ১৫ লক্ষের বেশি মানুষ আধুনিক দাসত্বের জীবন অতিবাহিত করছে বলে এক গবেষণায় দেখা গিয়েছে। আজ মঙ্গলবার এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক সংগঠন বেইসড ওয়াক ফ্রি ফাউন্ডেশন।

২০১৪ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, ৬.৮ লক্ষ মানুষ আধুনিক দাসত্বের জীবন অতিবাহিত করছে। কিন্তু মাত্র দু’বছর পর ২০১৬ সালে তা প্রায় আড়াই গুণ বেড়ে দাড়িয়েছে ১৫.৩ লক্ষে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোট জনসংখ্যার ৪৪ ভাগ দাসত্বের জীবনের দারপ্রান্তে।

এছাড়া, ২০১৬ সালের গ্লোবাল স্ল্যাভারি ইন্ডেক্স এর জরিপে দেখা গেছে, ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০তম এবং এশিয়ার মধ্যে ১১তম।

জনসংখ্যার এতবড় একটি অংশ আধুনিক দাসত্বের স্বীকারের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত দারিদ্র, প্রাকৃতিক দূর্যোগ, দূর্নীতি এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে এত মানুষ এ পরিস্থিতির মধ্যে রয়েছে।

প্রতিবেদনে একটি আশার দিক ঊল্লেখ করা হয়েছে তা হল, এই ক্রমবর্ধমান আধুনিক দাসত্ব মোকাবেলায় ২০১৬ সালে বাংলাদেশ ৪তম। কিন্তু বাংলাদেশের দাসত্ব মোকাবেলার একটি দিক তুলে ধরা হয়েছে প্রতিবেদনে তা হল, দাসত্ব মোকাবেলায় যে কর্মপন্থা এবং কর্মসূচী নেয়া হয়েছে তা বাস্তবায়ণের ক্ষেত্রে যোগসূত্রের অভাব রয়েছে।

বিশ্বে মোট জনসংখ্যার ৪৫.৮ মিলিয়ন মানুষ আধুনিক দাসত্বের স্বীকার হয়ে জীবন অতিবাহিত করছে বলে প্রতিবেদনে বলা হয়। এর মধ্যে শীর্ষ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যার ১.১ মিলিয়ন মানুষ যা মোট জনসংখ্যার ৪.৩ ভাগ মানুষ।

ইআর