জনসেবা পরিবহনের ‘পারভেজ ও সোনিয়া’(যশোর-জ ১১০০৭৯) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১ জন নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী নামে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় প্রায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ে এক নারী নিহত হন। আহত হন আরও ১৫ যাত্রী।
আহতদের সাভারের বিভিন্ন মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আশুলিয়া থানা পুলিশ জানায়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও বাসটি হাইওয়ে থানায় নিয়ে যায়।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





