বেনাপোল ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ২১জন শিক্ষার্থী হিট ষ্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে স্কুলের ক্লাসরুমে।

স্কুলের শিক্ষক মিনাজুর রহমান জানান, প্রচন্ড গরমে আক্রান্ত হয়ে স্কুলের ২১জন ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আক্রান্তরা ছটফট করতে থাকে। ঘটনা দখে তাৎক্ষনিক ভাবে স্থানীয় ভাবে কডেয়কজন ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধে আফিয়া সাবরিনা(১৪), ও রিমা(১৪) এর অবস্থা আশক জনক হওয়ায় তাদেরকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের ডাক্তার শাহ নেওয়াজ এ প্রতিনিধিকে বলেন প্রচন্ড গরমে এ ঘটনা ঘটেছে। ভয় পাওয়ার কোন কারন নেই। ঘটনা শুনে স্কুলের সভাপতি মফিজুর রহমান হাসপাতালে আসেন ও রোগীদে খোজ খবর নেন। ঘটনাটি অবিভাবকদের মাঝে আতংক সৃষ্টি করে।

এম আর