নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি এর আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতি-মন্ত্রী ১৯ জন ও উপ-মন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
তবে মন্ত্রিপরিষদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা আজ (০৬ জানুয়ারি) বিকেল ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আগামীকাল (০৭ জানুয়ারি) সোমবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।
এমবি





