যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসছে বড়দিনে গির্জা ও কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ





