পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবক নিত্যরঞ্জন হত্যার ঘটনায় মতামত ব্যাক্ত করতে গিয়ে স্থানীয় পুলিশ সুপার বলেন, এটি ধারাবাহিক হত্যাকাণ্ডের একটি অংশ মাত্র।

পুলিশ সুপার জানিয়েছে, এ হত্যাকাণ্ডে কিছু ক্লূ সংগ্রহ করা হয়েছে যা দিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করা যাবে বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, এ হত্যকাণ্ডে জড়িতদের অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে এবং খুনিদের সনাক্তে কার্যকরি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

এদিকে, বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করেছে আইজিপি। তিনি বলেন এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

গতকালকের এক সভায় দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশিদের নিরাপত্তা দেওয়া ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএম