চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য।
আজ (২৫ মার্চ) সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৭’র মেজর মেহেদি হাসান জানান, গোপন খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় ভোরে অভিযান চালায় র্যাবের একটি টহল দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কর হয়।
এসময়১টি রিভলভার, ২টি শটগান, ৪টি ওয়ান শুটার গান ও ২২ রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমবি





