রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর ৭ জন, পাবনার ৫ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের ১ জন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয় এবং বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯৯ জন।

এর আগের দিন দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪১৩টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ আসে। এ হিসেবে জেলাটিতে শনাক্ত হার ২২ দশমিক ৫২ শতাংশ। এছাড়া নাটোরের ২৭৪টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের পজিটিভ আসে; শনাক্ত হার ৩৮ দশমিক ৩২ শতাংশ।

এমবি