বরিশালের গৌরনদীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জয়নাল মাতুব্বর (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা সদরে দক্ষিণ বিজয়পুরে বরিশাল-ঢাকা মহাসড়ক তাকে গ্রেফতার করা হয়।
জয়নাল মাতুব্বর মাদারীপুরের ঘটকচরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ১৮টি মামলা রয়েছে। অভিযানে জয়নালকে বহনকারী কাগজপত্রবিহীন ভাড়ায়চালিত মোটরসাইকেল ও এর চালক ঘটকচরের কলাগাছিয়া গ্রামের মন্টু মন্ডলকেও (২৭) আটক করা হয়।
বরিশাল র্যাব-৮ এর মেজর বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





