ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে এ দুঘর্টনা ঘটে। এতে আহত হয় আরো চার জন।

নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী উপজেলার কুশিয়ারা গ্রামের আ. মান্নান মোল্লার ছেলে আ. করিম (২৮) ও আবুল কালাম (২২)।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারাও অটোরিকশার যাত্রী ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতেদেহ ও দুঘর্টনাকবলিত গাড়ি দুটি দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।

এএইচ