মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে খালেদ সাইফুল্লাহ নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০১ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।

ঢাকার ডেমরা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

গত ১৫ জুন মাদারীপুর নাজিমুদ্দীন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর কলেজের পাশে তার ভাড়ায় বাসায় হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জঘম করা হয়।

এমই