রাজবাড়ীর কালুখালী উপজেলায় ডাকাত দলের ভাদু (২৯) ও শিমুল (২৮) নামে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ওই দুই যুবক পুলিশের তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ভাদু জেলা সদরের গোবিন্দপুর গ্রামের ছেলে এবং শিমুল কালুখালী উপজেলা রতনদিয়া ইউনিয়নের আবু তালেবের ছেলে।
কালুখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরে আলম ফকীর জানান, বৃহস্পতিবার৩৯৯ ধারায় একটি ডাকাতি মামলা হয়েছে। মামলা নং-০৪।
সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





