রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছেই বর্ধনবাড়ি এলাকায় দিনভর ঘিরে রাখা সেই ‘জঙ্গি আস্তানায়’ রাতে ৩ থেকে ৪টি  বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ সময় আশপাশের এলাকাও কেঁপে ওঠে। ভবনটির ওপর কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা যাচ্ছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার পরপর  এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই ওই ভবনটির কাছে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।

এর আগে ‘জঙ্গি আস্তানায়’ থাকা আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছেন বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটি তিনি ঘটনাস্থলের কাছে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এমবি