টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার বড় চাচা হেলাল উদ্দিন মোল্লা ( ৯৫ ) ইন্তিকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)।
রবিবার রাত ৮.৩০ মিনিটে এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে । দলে দলে মানুষ তার মরদেহ দেখতে আসে।
সোমবার সকাল ১১ ঘটিকায় মরহুমের নামাজে জানাযা শেষে রাজাবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় অংশগ্রহন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, কালিহাতী পৌর সভার মেয়র আনছার আলী বিকমসহ সকল শ্রেণীপেশার মানুষ।
উল্লেখ্য, তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে হেলাল উদ্দিন মোল্লা ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আরএম





