লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ (০৫ এপ্রিল) শুক্রবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার অতীব জরুরি সতর্কতা (স্টেট অব অ্যালার্ট) ঘোষণা করেছে।

স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কতার সঙ্গে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, লিবিয়ার প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এমবি