রাজধানীর রমনা এলাকার একটি বাসা থেকে প্রমিতি রহমান (২৫) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম আরা বেগমের মেয়ে। পুলিশের ধারণা মেয়েটি আত্মহত্যা করেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর মেয়েকে রাজধানী রমনার ইস্কাটনের ১২/ই তমাল ভবনের দ্বিতীয় তলার ফ্লাটে একা রেখে দেশের বাইরে যান আলম আরা বেগম। এক সপ্তাহ পরে গতকাল শনিবার রাতে বাসায় ফিরে মেয়েকে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রমনা থানার এসআই মো. ইমদাদ জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধারের সময় তার মুখের ডান পাশে পয়জন জাতীয় কালো দাগ দেখা গেছে। পেট ফুলে থাকায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তাছাড়া তার গায়ে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলম আরা বেগমের স্বামীর নাম মাহবুবুর রহমান। তবে তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এই বাসাতে মেয়েকে নিয়ে একাই থাকতেন আলম আরা বেগম।

এআই