রাজধানীর মিরপুরে হোসনে আরা (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে ২ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময়ে মিরপুর ২ নম্বর সেকশানের এ ব্লকের ৩ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির ৭ম তলায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপপরিদর্শক ইমানুর হোসেন জানান, সোমবার দিবাগত আনুমানিক রাত সাড়ে ১২টায় গলায় ওড়না প্যাঁচানো এবং দুই পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ছেলেদের বরাত দিয়ে জানান, কে বা কারা ওই নারীকে হত্যা করে দুই লাখ টাকা নিয়ে যায় তা যানা সম্ভব হয়নি। হোসনে আরার নাম স্বামী মৃত ফজলুর রহমান। তার দেশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়।
মিরপুরে সেকশন দুই এলাকার হাউজ নম্বর ও রোড তিন, ব্লক এ এর সাত তলা বাসার সাততলায় ওই নারী থাকতেন।
তিনি আরও জানান, ওই নারীর তিন ছেলে ওই ঘটনার সময়ে বাড়ির বাইরে ছিল। এক ছেলে রাত ১১টার দিকে এসে দেখে বাসার দরজা বাইরের দিক দিয়ে বন্ধ। এরপরে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে মায়ের লাশ।
তিনি ধারণা করেছেন, এই ঘটনা ঘটেছে রাত নয়টার পরে। লাশ ময়না তদন্তের জন্য সকাল সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কেএইচ





