পাবনার বেড়া উপজেলার তেঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ রেজয়ান হোসেন (৩৫) ও রবিউল ইসলাম (৩০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের আবু বকর শেখের ছেলে রেজুয়ান হোসেন ও নতুন পেঁচাকোলা গ্রামের আক্কাস আলীর ছেলে রবিউল ইসলাম।
বেড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া থানা পুলিশ জানতে পারে উপজেলার তেঘরিয়া গ্রামে কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ রেজয়ান ও রবিউলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।
আটকদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
কেএইচ





