লক্ষ্মীপুরের ভোটকেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার দায়ে মো. শাহ আলম নামে আওয়ামী লীগ প্রার্থীর এক এজেন্টকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মে) সকাল ৯টায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২নং ওয়ার্ডের কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক মো. শাহ আলম কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামের নুরুল আমিনের ছেলে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বলেন, অবৈধভাবে ব্যালটে সিল দেওয়ার দায়ে নৌকার এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিল দেওয়া ব্যালট পেপারটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

এমআর