ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাশোক কর্মীদের চাপা দিয়েছেন। এতে ঘটনাস্থলেই তিন নারী শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চানন্দুল এলাকার ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই কারখানার শ্রমিক ছিলেন। তবে গাড়িতে থাকা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ তার সঙ্গীরা আহত হলেও সবাই সুস্থ রয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিকেলে সাড়ে ৫টায় মিয়াবাজার চান্দুল এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হলে শ্রমিকরা সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমান ছিল।

বিকেল সাড়ে ৫টার দিকে চানন্দুল এলাকায় আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৮-৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন। এর মধ্যে তিনজনের মৃত্যু হলেও পিবিআই কর্মকর্তারা সুস্থ রয়েছেন।

আহত শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত শ্রমিকদের কুমেক ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় গাড়িতে থাকা চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

এএস