বুড়িমারী থেকে শান্তাহার রুটে নতুন আন্তনগর ট্রেন করতোয়া এক্সপ্রেস চালু হয়েছে।এর মাধ্যমে উত্তরের এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি পুরণ হলো।এখন থেকে এই রুটে রাতে দুইটি ট্রেনের পরিবর্তে একটি চলাচল করবে।

জানাযায়, লালমনিরহাট থেকে পাটগ্রাম সড়ক পথে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা। ভাড়া ১২০ টাকা। সেখানে কম সময় ও খরচে যাত্রীরা এই রুটে চলাচল করতে পারবে।ট্রেনে সময় লাগবে দেড় ঘন্টা আর ভাড়া ৮৫ টাকা।

করতোয়া এক্সপ্রেস এর সময়সূচিঃ 

লালমনিরহাট -পাটগ্রাম ১.৩০ মি.,পাটগ্রাম-বুড়িমারী ৩.১৫ মি., এরপর বুড়িমারী থেকে বগুড়া শান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

দোহা/নাজিব