চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৌশলে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর খলিফাটোলায় এলাকাবাসীর সহায়তায় ধর্ষক জসিমকে আটক করে পুলিশ।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় একই গ্রামের আবদুর রশিদের ছেলে জসিম (১৩) ওই শিশুকে স্থানীয় সাবেক ইউপি সদস্যের নির্মাণাধীন একটি বাড়িতে সুকৌশলে ডেকে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে।
রাতে শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী জসিমকে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেড





