এবারের এইচএসসি পরীক্ষায় মাগুরার দুটি কলেজ থেকে কেউ পাস করেনি। কলেজ দুটি হচ্ছে- মাগুরা শহরতলীর শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ ও মহম্মদপুর উপজেলার পাল্লা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ।

শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে দ্বিতীয় বছরের মতো মোট ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। যার মধ্যে অধিকাংশ ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এই কলেজের একজন শিক্ষক জানান, কলেজে ইংরেজি শিক্ষক না থাকায় এই ফলাফল বিপর্যর হয়েছে।

সম্প্রতি ইংরেজি শিক্ষক নিয়োগ করা হয়েছে। পরবর্তী বছর থেকে তারা শতভাগ ফেলের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশাবাদী।

মহম্মদপুরের পাল্লা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। গত বছরও এ কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল।

কলেজ অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে। প্রশ্নপত্র কঠিন হওয়ায় এবার ইংরেজি বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে।

এমকে