নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (৩২) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১ টার দিকে বাঐসোনার বাড়ি পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা ঢাকায় রিজার্ভ পুলিশ (আরআরএফ) হিসেবে কর্মরত এবং বাঐসোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে। পুুলিশ সদস্য সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নড়াইলের নড়াগাতি এলাকায় মাদকের ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নড়াইলের নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান টাইমনিউজকে জানান, ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

উজ্জল/নাজিব