হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জুনেদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রইছগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নিহত জুনেদ খাগাউড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, খাগাউড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌকত মিয়া এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রহিম মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ এবং মামলা-পাল্টা মামলার ঘটনা ঘটে। গতকাল (২৪ আগস্ট) রাতে সৌকতের পক্ষের লোকজন রইছগঞ্জ বাজারে রহিমের লোকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী’সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল’সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদের মধ্যে রহিমের পক্ষের জুনেদকে গুরুতর অবস্থায় সিলেটে নিয়ে যাওয়ার পথে মারা যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি