টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে একটি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে: পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আরেক যুবক নিহত হয়েছেন। সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দবন এক্সপ্রেস ট্রেনটি যোকার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত যুবক রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, দুটি মরদেহের পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে জানানো হয়েছে।

এএস