কুমিল্লার দেবিদ্বারে ইয়াবাসহ এক ইউপি মেম্বার প্রার্থী কে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চানপুর গ্রামের মৃত জুনাব আলীর পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী তৈয়ব আলী মেম্বার (৫০) কে আটক করে ।
পরে উপস্থিত লোকজনদের সামনে তার দেহ তল্লাশী করে পলিথিনে মুড়ানো ষাট পিস গোলাপী রংয়ের ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।
উল্লেখ্য তৈয়ব আলী মেম্বার (৫০) গত ২২ মার্চ-১৬ইং অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ফতেহাবাদ ইউনিয়ন থেকে মেম্বার প্রার্থী ছিলেন ।
এসএ





