ফেনী সদর উপজেলার কালিপাল এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম জানা যায়নি। তবে তারা একটি ট্রাকের চালক ও হেলপার বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে কালিপাল এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের চালক ও হাসপাতালে নেওয়ার পথে হেলপার মারা যান।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





